ইসি পুনর্গঠনে অনুসন্ধান কমিটি করে প্রজ্ঞাপন জারি
অনলাইন ডেস্ক
নির্বাচন কমিশন (ইসি) গঠনে অনুসন্ধান কমিটি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
আজ বৃহস্পতিবার এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গতকাল বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, দু-একদিনের মধ্যে প্রজ্ঞাপন হবে। এরপর আপনারা এ বিষয়ে জানতে পারবেন।
