সড়কে সৌন্দর্য বর্ধনে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলালে সড়কের সৌন্দর্য বর্ধনে গাছে গাছে রং করছে বসুন্ধরা শুভসংঘের এক ঝাঁক তরুণ।

ঘড়ির কাঁটা ৭টা ছুঁয়েছে। সকালের সূর্য উঠে রোদ ছড়াতে শুরু করেছে। একদল তরুণ-তরুণী হাঁটছেন গ্রামের পথে। কারো হাতে রঙের ডিব্বা, কারো হাতে তুলি। কারো কারো হাতে ঝাড়ু। গ্রামবাসী তাদের দেখে অবাক হতে বাধ্য হয়েছেন। এদের মধ্য অনেক মুখ পরিচিত। কিন্তু উদ্দেশ্য কী খুঁজে পাচ্ছিল না গ্রামের লোকজন।
পরে জানা গেল ওই তরুণ-তরুণীরা বসুন্ধরা শুভসংঘের সদস্য। তারা কাজ করছেন গ্রামের সৌন্দর্য বৃদ্ধি ও পরিচ্ছন্নতায়। তারা জয়পুরহাট জেলার কাঁচাকুল গ্রামের রাস্তার দু’পাশে থাকা গাছে রং করেছেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই কার্যক্রম। আরো তিন দিন চলমান থাকবে এটি। এলাকার অনেকেই এগিয়ে আসছে তাদের সাহায্য করেতে। ছোট-বড় সবাই অনেক আনন্দিত। তারা তাদের গ্রামকে নতুনরূপে দেখতে পারবে।

কাঁচাকুল গ্রামকে আদর্শ গ্রামে রূপান্তর করার লক্ষ্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজ চালিয়ে যাচ্ছেন ক্ষেতলাল শাখার বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। গ্রামটিকে পরিচ্ছন্ন ও পরিপাটি রাখার চেষ্টা করছেন তারা।
ক্ষেতলাল শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, ‘নতুন গাছ লাগানোর পাশাপাশি পুরোনো গাছগুলো সংরক্ষণের চেষ্টা করছি। তাই কীটপতঙ্গের হাত থেকে গাছগুলোকে রক্ষা করতে ও রাতের বেলায় রাস্তার ধারে গাছগুলোকে সহজেই দৃশ্যমান করে তুলতে সাদা রং ব্যবহার করেছি।’
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আবু নাছের ফারুক, রাব্বিউল হাছান জিন্নাহ, মোস্তাক আহমেদ, রনি বাবু, মোর্শেদুল ইসলাম সুজন, শিহাব শামীম, আরমান হোসেন, আল আমিন, মেহেদী হাসান, মুন্না, শাহিনুর, রিফাহ ও রোশনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights