জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল, মহাসচিব মাজহারুল

নিজস্ব প্রতিবেদক

নিম্ন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব হয়েছেন মুহাম্মদ মাজহারুল ইসলাম।

বুধবার (৩০ অক্টোবর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন হয়। ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৯টা ৪৫ পর্যন্ত অনলাইনে চলে ভোট গ্রহণ কার্যক্র।

এ নির্বাচনে ৬৪ জেলার ২ হাজার ১৮৫ বিচারক ভোটার ছিলেন। ৯৪ শতাংশ ভোটার তথা ২ হাজার ৩৫ জন ভোটার নির্বাচনে ভোট প্রদান করেন।
এতে নির্বাহী কমিটির সভাপতি হিসেবে খুলনা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব হিসেবে কুষ্টিয়া জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ জনাব মুহাম্মদ মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচনে মোট ১৬টি পদে ৪৫ জন বিচারক নির্বাচিত হয়েছেন।

দীর্ঘ ২৫ বছর পর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের গণতান্ত্রিক নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।

এ সময় জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অন্তর্বর্তী নির্বাহী কমিটির সভাপতি মো. জাকির হোসেন গালিব, মহাসচিব মোহাম্মদ ফারুক ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. সাব্বির ফয়েজ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights