আমার বিমর্ষ ম্লান চুল

কবি হাসিনা মরিয়ম

এখনও মনে রাখো আমায়..

এখনও পথ চেয়ে বসে থাকো..

এখনও সময়ের সাগর পাড়ি দাও..

হৃদয়ের গভীর থেকে গভীরে

ভালবাসার ছাঁচে তৈরী করো প্রিয়তমার মুখ,

হাত বুলিয়ে আশ্বস্ত করো..

দুজনের সবুজ স্বপ্নগুলো একদিন

পাখা মেলে উড়ে বেড়াবে

দুজনের তৈরী পৃথিবীতে…

একদিন আমি তোমাকে নিয়ে তোমারই মতো

স্বপ্নের আকাশে উড়ে বেড়াতাম..

গাছ পাতা ফুল প্রজাপতি ,

ওদের সাথে কথা বলতাম চুপিচুপি…

চোখ ভরে থাকতো তোমাকে নিয়ে স্বপ্ন আবেশ..

রাতের পর রাত জেগে কাটিয়েছি তোমাকে ভেবে…

তারা-রা হাতছানি দিয়ে ডাকতো,

ওদেরও আমার মতো ঘুম ছিল না,

তোমাকে নিয়ে স্বপ্নের সিড়ি বেয়ে চলে গেছি দূরে বহুদুর…

যেখানে শুধু তুমি আর আমি..

তোমাকে আমি নির্মান করেছি নানাভাবে,

তোমাকে নিয়ে রোদেলা দুপুরে দীঘির জলে পা ভিজিয়েছি,

যে চলে গেছে যাক,শুধু স্মৃতি অমর এইটুকু থাক..

কেন মনে রাখো আমায়,

হারিয়ে গেছি আমি তোমার জীবন থেকে,

যেভাবে হারিয়ে যায় সময়…।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights