সুপারি মজানোর গর্তে নেমে প্রাণ হারালেন দুই ভাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়িতে সুপারি মজানোর গর্তে নেমে অক্সিজেনের অভাবে শফি সওদাগর ও শহিদুল ইসলাম নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে।

শুক্রবার ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাজী গুন্নু মিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই স্থানীয় সালেহ আহমদের সন্তান। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজন নারী ও ৫ জন পুরুষকে উদ্ধার করে মেডিকেলে প্রেরণ করে। একটি ৭-৮ ফুট গর্তে সুপারি রাখা হয়েছিল। সে সুপারি তুলতে গিয়েই মূলত এ ঘটনা ঘটেছে। সুপারির গন্ধে গর্তের ভিতরে অতিরিক্ত মিথেন গ্যাস তৈরি হয়। ফলে অক্সিজেনের অভাবে কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলে আর কেউ অসুস্থ হয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights