রংপুরে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের পরশুরাম থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব -১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি সালমান নূর আলম।

র‌্যাব জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানা এলাকায় একটি পরিকল্পিত গণধর্ষণের ঘটনা ঘটে। ভিকটিম রাতে নানির বাড়ি হতে খালার বাড়িতে যাবার সময় রাস্তা ভুলে যান। তখন মো. রবিউল ইসলাম ভুট্টর দোকানে গিয়ে তার খালুর বাড়ি যাবার সঠিক রাস্তা জানতে চান কিন্তু তিনি অসৎ উদ্দেশ্যে ভুল রাস্তা দেখিয়ে দেয়। এর পরে মো. রবিউল ইসলাম ভুট্ট (৪৫) ও তার সহযোগীরা ভিকটিমকে বাঁশঝাড়ে নিয়ে গলায় ছুরি ধরে মৃত্যুর ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের বাবা পরশুরাম থানায় রবিউল ইসলাম ভুট্টকে প্রধান আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩ এবং র‌্যাব-১, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ঢাকা জেলার উত্তরা পশ্চিম থানা এলাকা হতে পলাতক আসামি মোঃ রবিউল ইসলাম ভুট্টকে গ্রেফতার করে। গ্রেফতার ভুট্টু পরশুরাম থানার পান্ডারদিঘি এলাকার লুৎফর রহমানের ছেলে। গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights