চাঁপাইনবাবগঞ্জে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ১৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আদালতের পরোয়ানাভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিন্টু রহমানকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৩ জনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি মিন্টু রহমানকে আটক করতে পারেনি পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে আদালতের পরোয়ানাভুক্ত আসামি বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মিন্টু রহমানকে গ্রেফতার করতে যায় পুলিশ। এ সময় পুলিশ সদস্যদের মারধর করে তাকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হন এবং আওয়ামী লীগ নেতা মিন্টুর লোকজন পুলিশের ব্যবহৃত সিএনজি গাড়িটি ভাঙচুর করে।

পরে গোমস্তাপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ১৩ জনকে আটক করে পুলিশ। পুলিশ সুপার মো. রেজাউল করিম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights