বরিশালে ২০ দিনে ৫৯৬ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গত ১৯ দিনে ৫৯৬ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও জরিমানার মাধ্যমে আদায় করা হয়েছে ২৮ লাখ ৬৮ হাজার ছয়শ টাকা।

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে তিন হাজার ১৩টি অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে ৯৩০টি। মামলা করা হয়েছে ৯৮২টি। উদ্ধার করা হয়েছে ১৭ হাজার ৩৬১ কেজি ইলিশ মাছ। এসব মাছ বিভিন্ন এতিমখানা, বৃদ্ধাশ্রম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

এছাড়াও উদ্ধার করা ৯৯ লাখ ৩৯ হাজার ৪০০ মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দকৃত নৌকাসহ বাকি সরঞ্জামাদি নিলামে বিক্রি করা হয় ৬ লাখ ৬৭ হাজার ৮০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights