লেবাননে ইসরায়েলের হামলায় বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক

লেবাননে ইসরায়েলি হামলায় মোহাম্মদ নিজাম উদ্দিন নামে ৩২ বছর বয়সী এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকালে একটি আবাসিক ভবনে সতর্কবার্তা ছাড়াই ইসরায়েল হামলা চালালে তার মৃত্যু হয়। লেবাননে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর এই প্রথম কোনও বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত নিজাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুসের ছেলে।
লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, শনিবার দাহিয়া নামক এলাকায় ইসরায়েলি বাহিনী যখন বিমান হামলা চালায়, তখন নিজাম সেখানকার একটি কফি শপে ছিলেন। হামলার পর ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মাউন্ট লেবানন হাসপাতালে। সেখানে মর্গে তার মৃতদেহ রাখা আছে বলে জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights