মা হলেন ‘বার্বি’খ্যাত মার্গো রবি

অনলাইন ডেস্ক

মা হলেন ‘বার্বি’ খ্যাত হলিউড অভিনেত্রী মার্গো রবি। এক পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। তবে ৩৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান অভিনেত্রী কবে মা হয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

অন্তঃসত্ত্বা হওয়ার খবর চাউর হওয়ার পর গত জুলাই মাসে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় রবিকে। স্বামী টম একারলির সঙ্গে লন্ডনে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।

মার্গো রবিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত বছরের আলোচিত সিনেমা ‘বার্বি’তে। এছাড়া তার প্রযোজিত ‘সল্টবার্ন’ মুক্তি পেয়েছে। মার্গো অভিনীত ‘আ বিগ বোল্ড বিউটিফুল জার্নি’ নামের একটি সিনেমার শুটিং শেষ হয়েছে।
২০১৬ সালের ডিসেম্বরে ব্রিটিশ প্রযোজক টম একারলিকে বিয়ে করেন মার্গো। ২০১৩ সালে ‘সুয়িট ফ্র্যাঞ্চাইজি’ সিনেমার সেটে দুজনের প্রথম দেখা।

মার্গো ছিলেন সেই সিনেমার অভিনেত্রী, টম কাজ করেন সহকারী পরিচালক হিসেবে। এরপর তাদের প্রেমের শুরু।

বিয়ের পর লাকি চ্যাপ নামের একটি প্রযোজনা সংস্থা খুলেছেন মার্গো ও টম। ‘আই’, ‘তনয়া’, ‘বার্ডস অব প্রে’, ‘বার্বি’সহ বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ প্রযোজনা করেছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights