রিমান্ড শেষে কারাগারে সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরা পশ্চিম থানার একটি হত্যা মামলায় গ্রেফতার সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আবদুস শহীদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম। অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, ৩০ অক্টোবর এ মামলায় তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights