বগুড়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শনিবার বিকালে শেরপুর উপজেলা পরিষদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন-শেরপুর উপজেলার ঘোলাগাড়ী পূর্বপাড়া এলাকার মৃত হাফিজার রহমানের ছেলে জুয়েল রানা এবং একই এলাকার শিষ মোহাম্মাদের ছেলে বাবু বিশ্বাস।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মুস্তাফিজ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে রবিবার আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights