সাবেক এমপি বদির ‘ক্যাডার’ আব্দুল খলিল গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি
টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ক্যাডার আব্দুল খলিল চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। তিনি টেকনাফ উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক।
গতকাল রবিবার রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার (ল অ্যান্ড মিডিয়া অফিসার) মোহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য। দীর্ঘদিন ধরে নিরীহ মানুষদের ধরে এনে মারধর, হুমকি দিয়ে তাদের জমি দখলসহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।
