ব্যবধান

কবি হাসিনা মরিয়ম

তাহলে আমি যাই..
তুমি আমাকে ভুলে যেও..
আমিও তাই চাইবো তোমাকে ভুলে যেতে..
এতোদিন দুজনের মাঝে যা কিছু ছিল আমাদের-
জানিনা তা ভুল না ভালবাসা,
তা নিয়ে আর ভাববো না কখনও,
শুধু তোমাকে ভুলে যাবার জন্য
নিরন্তর লড়াই করে যাবো নিজের সাথে..
আমরা কখনও কারো জন্য সঠিক ছিলাম না,
অসমতার মাঝে সমতার মেলবন্ধন
তৈরী করে গেছি অনবরত..
তুমি কখনও বুঝতে চাইতে না এই অসমতাকে
আর আমিও তোমাকে বোঝাতে বোঝাতে
নিজেকে সঁপে দিয়েছি তোমার কাছে..
নিষ্ঠুর এই নিয়মের বেড়াজাল ডিঙিয়ে
আমরা এসেছিতো কাছে,
মাঝখানের এই ব্যবধানটুকু গুচিয়ে
পারলাম কই দুজন দুজনের হতে..
কি এক অদৃশ্য দেয়াল বাঁধা হয়ে দাড়ায়
আমাদের দুজনের মাঝে..
অসহায় আমরা দুজন নিয়তির কাছে
সঁপে দেয়া ছাড়া আর কিইবা করার আছে,
যাও তবে তুমি আমাকে ভুলে যেও..
আর আমিও তোমাকে ভুলিয়ে দেবো..
ভাববো আমাদের কখনও দেখা হয়নি..
মাঝের এই কটা দিন মুছে দেবো জীবন থেকে.
আমরা না হয় কোন এক জনমে মিলিত হবো
অসমতার বেড়াজাল ডিঙিয়ে …
সেই পৃথিবী হবে আমাদের শুধুই আমাদের..।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights