মুন্সীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জের শ্রীনগরের লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদ্রাসার ছাত্র রাকিব (১৩) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টায় লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদ্রাসার সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করা হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন ঐ এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ।
নিহত রাকিবের মা রাবু আক্তার বলেন, ‘আমার ছেলেকে বলাৎকার করে গলা কেটে হত্যা করা হয়েছে। আড়াই বছর হয়ে গেল আমার ছেলে হত্যার বিচার পাচ্ছি না। আমি রাকিবের খুনিদের ফাঁসি চাই।’
এ সময় আরো বক্তব্য দেন-নিহতের পিতা মোশারফ হোসেন, বোন সাদিয়া আক্তার, চাচি রোকসানা বেগম।
বক্তারা অবিলম্বে রাকিব হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights