কোটালীপাড়ায় ইজিবাইকের চাপায় শিশু নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইজিবাইক চাপায় আরিয়ান (৫) নামের এক শিশু নিহত হয়েছ। বুধবার সকালে কোটালীপাড়া উপজেলার পশ্চিমপাড়-শুয়াগ্রাম সড়কের বড় দক্ষিণপাড় মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। শিশু আরিয়ান কোটালীপাড়া উপজেলার বড় দক্ষিণপাড় গ্রামের হক মিয়ার ছেলে।

কোটালীপাড়া থানার এসআই কাজল জানান, শিশু আরিয়ান সড়ক পাড় হওয়ার সময় দ্রুত গতির একটি ইজি বাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় আরিয়ানকে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণকরা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights