গাংনীতে সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুর প্রতিনিধি
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিয়তা ও সরকারি কর্মকর্তা কর্মচারিকে লাঞ্ছিতকারীদের বিলম্বে গ্রেফতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে গাংনী উপজেলা পরিষদের সামনে গাংনী উপজেলার সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা, লাঞ্ছিত উপজেলা শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, উপজেলা আনসার কমান্ডার সাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আদিলা আফরোজ প্রমুখ।
