ডিএমপিতে ট্রাফিক আইন ভাঙায় ১৬৫৭ মামলা, জরিমানা ৬৬ লাখ

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬৫৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সংক্রান্তে ৬৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার (০৪ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা ও জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে ১০৯টি গাড়ি ডাম্পিং ও ৫৮টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights