নবগঠিত জেলা কমিটিকে স্বাগত জানিয়ে ভালুকায় বিএনপির শুভেচ্ছা মিছিল
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবগঠিত ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল ও আলোচনা সভা করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে ভালুকা উপজেলার পাইলট স্কুল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ ও সাখাওয়াত হোসেন পাঠান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, আব্দুল্লাহ আল মামুন খালেক পাঠান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন ফারুক, এম এ খালেক, সাইদুর রহমান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হোসেন মন্ডল, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারু, সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ, পৌর কৃষকদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব তোফায়েল আহমেদ টুটুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, উপজেলা মৎসজীবী দলের আহ্বায়ক মফিজুল ইসলাম মন্ডল, সদস্য সচিব শেখ ফরিদ মানিক, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদ খান, যুগ্ম আহ্বায়ক মঈন, বাবু, আনোয়ার, মাহবুব, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কায়েস প্রমুখ। এসময় উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
