যৌথ বাহিনীর অভিযানে ভুয়া ক্যাপ্টেন আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে এক ভুয়া ক্যাপ্টেনকে আটক করেছে যৌথ বাহিনী। ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে প্রতারণা করার অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আটক ভুয়া ক্যাপ্টেন জাহিদ হাসানের প্রকৃত নাম শাকিল আহমেদ খান (২৪)।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহরিয়ার বলেন, ‘শাকিল ক্যাপ্টেন পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করতো। তার প্রকৃত নাম শাকিল আহমেদ হলেও সে ক্যাপ্টেন জাহিদ পরিচয় দিয়ে বিভিন্ন থানায় ফোন করে আসামি ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করতো। তার বিরুদ্ধে প্রতারণাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গজারিয়া থানা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে বিভিন্ন থানায় আসামি ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করার বিষয়টি স্বীকার করেছে।
এদিকে এ বিষয়ে ভুয়া ক্যাপ্টেন জাহিদ হাসান ওরফে শাকিল আহমেদ বলেন, সম্প্রতি আমি ক্যাপ্টেন পরিচয় দিয়ে ঢাকার মতিঝিল, রংপুর সদরসহ পাঁচটি থানায় ফোন দিয়ে আসামি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করি।

বিষয়টি বিষয়টি সম্পর্কে থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তাকে গজারিয়া থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights