শাহবাগে শেখ হাসিনার প্রতীকী ‘চিতা দাহ’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি নিশ্চিতে প্রতীকী ‘চিতা দাহ’ কর্মসূচি পালন করেছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা মঞ্চ’। শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ভারতীয় পতাকার আদলে শাড়ি পরিয়ে শেখ হাসিনার তৈরিকৃত কুশপুত্তলিকার চিতা দাহ করা হয়। এ সময় প্রতীকী চিতা দাহ কর্মসূচি সম্পর্কে সংগঠনটির আহ্বায়ক জাকি সুমন বলেন, সারা বিশ্বে কোথাও শেখ হাসিনাকে জায়গা না দিলেও দিল্লি কিন্তু তাকে ঠিকই জায়গা দিয়েছে, অনেক নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। এটা স্পষ্ট যে, শেখ হাসিনা হিন্দুত্ববাদের দালাল। যেহেতু তিনি হিন্দুত্ববাদের ছত্রছায়া রয়েছে, এজন্য আমরা প্রতীকীভাবে তার চিতা দাহ করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights