শক্তিশালী হারিকেনের তাণ্ডব; বিদ্যুৎহীন সমগ্র কিউবা

অনলাইন ডেস্ক
শক্তিশালী হারিকেন রাফায়েলের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ক্যারিবিয়ান দেশ কিউবা। স্থানীয় সময় বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ক্যাটাগরি-৩ এই হারিকেনটি দেশটির উপকূলে আছড়ে পড়ে। আর এতে করে বিদ্যুৎহীন হয়ে পড়েছে সমগ্র কিউবা।

মূলত হারিকেন রাফায়েলের জেরে তীব্র বাতাসের কারণে এই সংকটের মুখে পড়েছে দেশটি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘণ্টায় ১৮৫ বিলোমিটার (১১৫ মাইল) বেগে হারিকেন রাফায়েল কিউবায় আঘাত হানার পর ক্যারিবিয়ান এই দ্বীপটি দেশব্যাপী ব্ল্যাকআউটের শিকার হয়েছে।
দেশটির জাতীয় শক্তি সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, “হারিকেন রাফায়েলের কারণে সৃষ্ট শক্তিশালী বাতাসের কারণে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে”।

বিবিসি বলছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা এবং কাদা ধসের সতর্কতাসহ ক্যাটাগরি-৩ এই ঝড়টি কিউবার স্থলভাগে আছড়ে পড়ে। তবে এর আগেই কমপক্ষে ৭০ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেয় কিউবান কর্তৃপক্ষ।

মূলত কিউবার জ্বালানি অবকাঠামোর কিছু সমস্যার কারণে গত অক্টোবরের তৃতীয় সপ্তাহে ব্ল্যাকআউটের জেরে চার দিন ধরে দেশটির লাখ লাখ লোক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। এর কয়েক সপ্তাহ পর আবারও বিদ্যুৎ বিপর্যয়ের এই ঘটনা ঘটল। এছাড়া গত অক্টোবরের সেই ঘটনার মধ্যে কিউবাতে হারিকেন অস্কার আঘাত হেনেছিল। ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে আঘাত হানা সেই হারিকেনের তাণ্ডবে অন্তত ছয়জন নিহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights