ফুলপুরে কৃষকদের বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে বিনামূল্যে ১৮৫০ জন কৃষকের মধ্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা এ কার্যক্রমের উদ্বোধন করেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরে সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি পটাশ সার ও ১০ কেজি করে ডিএপি সার দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার ফারুক আহাম্মেদ, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, আল-আমিন প্রমুখ।
