গন অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে, এখন দেশ চলবে গনতান্ত্রিক পন্থায় – বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ

আারিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥
ছাত্র জনতার গন অভ্যুত্থানে স্বৈরাচার আ’লীগ সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। জুলুমবাজ সরকারের মন্ত্রী দোসররাও পালিয়েছে। দীর্ঘ ১৭ বছরের জুলুম অত্যাচারের শাস্তি পেয়েছে শেখ হাসিনা। আগামীতে বাংলাদেশে স্বৈরাচারের কোন ঠাই নাই। একমাত্র গনতান্ত্রিক পন্থায় নির্বাচিত হয়ে বিএনপি দেশ চালাবে। বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ শহরের বাসটার্মিনালে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে এক জনসমাবেশে প্রধান অতিথির ভাষনে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা হামিদুল ইসলাম হামিদ এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমান নির্দ্দেশনা দিয়েছেন বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী, চাঁদাবাজি করলে রেহায় দেওয়া হবে না। মরহুম জিয়াউর রহমানের আদর্শ ছিল গনতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা দেশ চালাবে। আগামীতেও বিএনপি দেশের মানুষের আস্থা ভালবাসা নিয়ে দেশ চালাবে।
কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম রবি, নজরুল ইসলাম মোল্ল্যা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন. পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, বিএনপি নেতা গোলাম রব্বানী, প্রভাষক আব্দুল মজিদ, ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান বাবলু ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এরপর দোয়া মাহফিল শেষে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights