চ্যাম্পিয়নস ট্রফির সিদ্ধান্ত নিতে ভারতকে সময় বেঁধে দিল আইসিসি

অনলাইন ডেস্ক

আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফির আসর। দিন যত ঘনিয়ে আসছে, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ততই আলোচনা বাড়ছে। তবে টুর্নামেন্টটি খেলতে ভারত পাকিস্তানে যাবে কি না, তা এখনো অনিশ্চিত। এবার এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে (বিসিসিআই) এক সপ্তাহ সময় দিয়েছে আইসিসি।

মূলত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত দলের পাকিস্তান সফর নির্ভর করছে ভারত সরকারের ওপর। যদিও ভারতের গণমাধ্যমের দাবি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পিসিবির এক কর্মকর্তা। পিসিবি হাইব্রিড মডেলে রাজি না বলে নিশ্চিত করা হয়েছে। ভারতের ম্যাচগুলো হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।

এর আগে পিসিবি ভারতের কাছে লিখিত ‘হ্যাঁ’ বা ‘না’ চেয়েছে, তাদের দল পাকিস্তানে খেলবে কি না। ভারত কিছু জানায়নি ফলে আইসিসিই ভারতকে সময় বেঁধে দিয়েছে।
এখনো চ্যাম্পিয়নস ট্রফির সূচি আনুষ্ঠানিভাবে প্রকাশ করেনি আইসিসি। সাধারণত বড় টুর্নামেন্টের ক্ষেত্রে তিন মাসে আগেই এটা করে থাকে তারা। তবে ফাঁস হওয়া সূচি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা। যদি ভারত প্রত্যাখ্যান করে, তাহলে আইসিসির বিকল্প ভাবনা রয়েছে বলে ধারণা পাওয়া গেছে। সেক্ষেত্রে দুবাই বা শ্রীলঙ্কা হতে পারে ভারতের ভেন্যু।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি সবশেষ আয়োজিত হয়েছিল ২০১৭ সালে। লন্ডনের ওভালে সেই ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights