ফুলপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি আটক

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি নাসিমকে আটক করেছে যৌথ বাহিনী।বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যৌথ বাহিনীর অভিযানে পৌরসভার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

এসময় সেনাবাহিনীর কয়েকজন সদস্য, ফুলপুর থানার এসআই তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতার মামলায় তাকে আটক করা হয়। আটকের পর যৌথ বাহিনীর সদস্যরা তাকে ফুলপুর থানায় হস্তান্তর করে।

এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক নাসিমকে আজ শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights