সিরাজগঞ্জে শিক্ষকের বাড়িতে মিলল সাড়ে ৫ হাজার কেজি সরকারি চাল

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে সাবেক এক স্কুল শিক্ষকের বাড়ি থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কেজি খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের বেড়িপোটল গ্রামের তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে চালগুলো উদ্ধার করেন।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন আক্তার জানান, শিক্ষক জাহাঙ্গীর আলমের বাড়ির ভেতরের একটি গুদামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল নাজিরশাইল ও মিনিকেটের বস্তায় ভর্তি করে রাখা রয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিত্তে সেনাবাহিনীর একটি দল নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৮৩ বস্তায় রাখা পাঁচ হাজার ৪৯০ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়। চালগুলো পেয়ে সিলগালা করে রাখা হয়েছে। একই সাথে ওই শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য খাদ্যগুদাম কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

অভিযানকালে কাজিপুর সেনাক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. রিফুল ইসলাম অভিযানে সহায়তা করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights