দিনাজপুরে সিপিবির বিক্ষোভ মিছিল

দিনাজপুর প্রতিনিধি

“গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নের লড়াইয়ের সামিল হোন, অর্থ পাচারকারী-ঋণ খেলাপীদের বিচার কর ও পাচারকৃত টাকা ফেরত আনো, নির্বাচন ব্যবস্থা আমুল সংস্কার কর” এই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শনিবার বিকালে সিপিবি দিনাজপুরের আয়োজনে দিনাজপুর প্রেস ক্লাব সম্মুখ সড়ক হতে এই বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।

সিপিবি দিনাজপুর জেলা কমিটির সভাপতি কমরেড এ্যাডঃ মেহেরুল ইসলামের সভাপতিত্বে শোষণ-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা উপলক্ষ্যে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড এ্যাডঃ মহসিন রেজা, কমরেড আলতাফ হোসাইন, দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাক ইকবাল হাসান সিদ্দিকী, সিপিবি ফুলাড়ী কমিটির সাধারন সম্পাদক কমরেড এস.এম নুরুজ্জামান, পার্বতীপুর কমিটির সাধারণ সম্পাদক কমরেড হাফিজার রহমান, সম্পাদকমন্ডলীর সদস মোঃ মোকসেদুর রহমান দুলু, কাহারোল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড কামরুজ্জামান, জেলা কমিটির সদস্য দয়া রাম রয়, বোচাগঞ্জ কমিটির সভাপতি দুলাল চক্রবর্তীসহ বিভিন্ন উপজেলা হতে আগত সিপিবির নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights