নাব্যতা সংকটে আরিচা-কাজিরহাট নৌরুেট ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি

নাব্যতা সংকটের কারনে শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১১টা থেকে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুই পারে আটকা পরেছে কয়কশত যানবাহন। ভোগান্তিতে চালক এবং যাত্রীরা।

শনিবার(৯ নভেম্বর) বিকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) এর ম্যানেজার আবু আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাব্যতা সংকটের কারণে চ্যানেলে প্রচুর ডুবোচরের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে শুক্রবার দিবাগত রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএ-র ড্রেজিং কাজ চলমান রয়েছে।

যানজটে আটকে থাকা ট্রাক ড্রাইভাররা জানিয়েছেন, আগে জানলে বিকল্প রাস্তায় যেতাম। কোন ধরনের প্রচার না থাকার কারণে ঘাটে এসে ফেঁসে গেছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কতৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর আরিচা অঞ্চলের ড্রেজিং ইউনিটের প্রকৌশলী ওসমান গনী বলেন আরিচা অংশে ১হাজার মিটার এলাকায় ৬টি ড্রেজার নাব্যতা সংকটে কাজ করছে। দ্রুত সংকট কেটে যাবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights