৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যা : সাবেক আইজিপি শহীদুলসহ তিনজন রিমান্ডে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, যুগ্ম সচিব কিবরিয়া ও বুড়িচংয়ের আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম সেলিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার শুনানি শেষে কুমিল্লা জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা সুলতানার আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও বুড়িচংয়ের আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম সেলিমের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আটজনের মৃত্যু হয়। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে তৎকালীন পুলিশ। তবে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ১১ সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনায় পাল্টা মামলা দায়ের করেন নাশকতা কবলিত ওই বাসটির তত্ত্বাবধায়ক পরিচয়দানকারী আবুল খায়ের।

বর্তমান মামলাটিতে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নামোল্লেখসহ অন্তত ১৯০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights