কক্সবাজারে মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদরে মো. ইসমাইল (৩৮) নামে মাদক মামলায় এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মো. ইসমাইল কলাতলী চন্দ্রিমার মাঠ এলাকার মৃত হাকিম মিয়ার ছেলে।
র‌্যাব কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, ডিএমপির দারুস সালাম থানার একটি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি ইসমাইলকে গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইসমাইল কক্সবাজারের কলাতলী এলাকায় আত্মগোপন করছেন।

তিনি জানান, রবিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে র‌্যাব-১৫-এর সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে কলাতলী এলাকার চন্দ্রিমার মাঠ থেকে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল স্বীকার করেছেন যে, তিনি মাদক মামলার দীর্ঘদিন ধরে পলাতক আসামি।

গ্রেফতার ইসমাইলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights