কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ৩৫ ডেঙ্গু রোগী শনাক্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ৩৫ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ৩৮ জনকে। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭৪৪ জন। একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ৬৯৯ জন রোগীকে।

এদিকে জেলার ছয় হাসপাতালে ৪৫ জন ডেঙ্গ আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে এরমধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৭ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ও কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন।
জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত কারো মৃত্যু হয়নি বলেও জানান সিভিল সার্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights