নেত্রকোনায় হিমু উৎসবে গানে মঞ্চ মাতালেন ডিসি

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় বরেণ্য লেখক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মদিনে হিমু উৎসবের আয়োজণ করা হয়। এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য শেষে গান গেয়ে মঞ্চ মাতালেন ডিসি বনানী বিশ্বাস।

এসময় ‘ওয়ানস মোর’ ধ্বনিতে একের পর এক গান পরিবেশন করেন বনানী বিশ্বাস। বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে হিমু পাঠক আড্ডার আয়োজনে লেখকের জন্মদিনে নিজ জেলায় হিমু উৎসব আয়োজনের দ্বিতীয়ার্ধে গানে ও আড্ডায় সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে অনেক রাত পর্যন্ত। গানে ও আলোচনায় লেখকের কর্ম জীবনের নানা দিল তুলে ধরেন আলোচকরা। এসময় অন্যান্যের মাঝে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, শ্যামলেন্দু পাল, অধ্যাপক ননী গোপাল সরকার, আ.ফ.ম রফিকুল ইসলাম আপেল ও তমাল বোস।
গান এবং নৃত্যের ফাঁকে ফাঁকে আলোচকরা লেখকের সাহিত্যকর্ম তুলে ধরেন। জেলা প্রশাসক আলোচনা করতে গিয়ে নেত্রকোনায় লেখক ভক্তদের এমন আড্ডায় নিজেই গান গেয়ে মাতিয়ে তোলেন মঞ্চ। নতুন প্রজন্মকে সব দিক থেকে পারদর্শী হতে হবে বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights