আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সদর দপ্তর ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া।
প্রতিযোগিতায় নৌবাহিনী চ্যাম্পিয়ন ও সেনাবাহিনী রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও এ প্রতিযোগিতায় কর্পোরাল মো. সোলায়মান তনু (বাংলাদেশ সেনাবাহিনী) শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর হতে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অন্যান্য অফিসারগণ, জেসিও ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ প্রতিযোগিতার মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, প্রশিক্ষণের মান উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য আরও মজবুত হবে বলে আশা করছেন কর্তৃৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights