কাকরাইল মসজিদে যাওয়ার পথে মুসল্লির মৃত্যু

ঢামেক প্রতিনিধি

চিল্লায় যোগ দেওয়ার উদ্দেশে কাকরাইল মসজিদে যাওয়ার পথে রাজধানীর শাহবাগ এলাকায় জিনু শেখ (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার সঙ্গে থাকা অন্যান্য মুসল্লিরা (সাথী ভাই) অসুস্থ অবস্থায় তাকে শুক্রবার ( ১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জিনু শেখের সঙ্গে চিল্লায় আসা প্রতিবেশী চাচা আবু তালেব বলেন, তারা একটি বাসে করে ৫০ জনের একটি দল কুড়িগ্রাম জেলায় বুড়িগঙ্গামারী উপজেলার সোনা হাট ইউনিয়ন থেকে ঢাকার কাকরাইল মসজিদে যাচ্ছিলেন। শাহবাগ এলাকায় নেমে সবাই পায়ে হেঁটে যাওয়ার সময়ে জিনু শেখ অসুস্থ হয় পড়েন। দ্রুত তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মৃত জিনু শেখ সোনা হাট ইউনিয়নের মধ্য ভরতের ছড়া গ্রামের বাসিন্দা। তার সঙ্গে তার কয়েকজন স্বজনও ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights