পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পুলিশের অভিযানে আউটশাহী ইউনিয়নের আওয়ামী লীগ সহসভাপতি কামাল হোসেন (৫৫) কে আটক করেছে পুলিশ। শুক্রবার উপজেলার আউটশাহী গ্রাম থেকে তাকে আটক করে টঙ্গীবাড়ি থানা পুলিশ।

তিনি ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। কামালের পরিবারের দাবী তাকে রাজনৈতিক ভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানা ওসি মো: মহিদুল ইসলাম জানান কামাল হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights