উত্তরায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার

অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান উদ্ধার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ।

আজ শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে উত্তরা ৪ নং সেক্টরের ২১ নং রোডের একটি ড্রেন থেকে পাইপগানটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, উত্তরা কল্যাণ সমিতির লোকজন উত্তরা ৪ নং সেক্টরের ২১ নং রোডের একটি ড্রেন শ্রমিক দিয়ে পরিষ্কার করা হচ্ছিল। এসময় শ্রমিকরা ড্রেনের কাঁদার ভেতর অস্ত্রসদৃশ বস্তু দেখতে পেয়ে উত্তরা পূর্ব থানার মোবাইল টিমকে সংবাদ দেয়। পরে উত্তরা পূর্ব থানার মোবাইল টিম সকালে ড্রেন থেকে দেশীয় পাইপগানটি উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights