আখাউড়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীন মিয়া (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত স্বাধীন উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের ফজল মিয়ার পুত্র। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতের মা জানান, সন্ধ্যা ৭ টার দিকে আজমপুর নার্সারীর সামনে আজমপুর গ্রামের স্বপন চৌধুরী স্বাধীনকে মারধর করে ছুরিকাঘাত করে। স্থানীয়রা স্বাধীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডাঃ ফয়জুন্নেছা আমিন বলেন, ৭ টা ২৩ মি মৃত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে এসেছে। পেটে ছুরিকাঘাত রয়েছে। অনেক রক্তক্ষরণ হয়েছে। বিস্তারিত ময়না তদন্ত শেষে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights