রাজধানীতে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরা, মিরপুর, ধানমন্ডিসহ বেশ কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় বলে জানা গেছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার দিনাজপুরে দেশের সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights