স্বতঃস্ফূর্তভাবে যুক্তরাষ্ট্রের অংশীদার ও বন্ধু হতে চায় চীন: চীনা রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক
চীন স্বতঃস্ফূর্তভাবে যুক্তরাষ্ট্রের অংশীদার ও বন্ধু হতে চায়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সি ফেং এ কথা বলেছেন। তিনি বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি হিসেবে পরিচিত দুই দেশের মধ্যে শক্তিশালী সংলাপও চান।

চীনা রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার বা যুক্তরাষ্ট্রের জায়গা দখল করার কোনো পরিকল্পনাই চীনের নেই।

সি ফেং বলেন, বাণিজ্য, কৃষি, জ্বালানি, কৃত্রিম বৃদ্ধিমত্তা, গণস্বাস্থ্যসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্র ও চীনের একসঙ্গে কাজ করার ব্যাপক সম্ভাবনা আছে।
সি ফেং আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক অনেক উদ্বেগের বিষয় আছে। বিষয়গুলো আলোচনার টেবিলে এনে খোলাখুলিভাবে কথা বলা ও সমতাভিত্তিক সমাধানের চেষ্টা করা পুরোপুরিভাবে সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights