দিনাজপুরে ডাউন সিন্ড্রোম নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
মোঃ ইসমাইল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে “ডাউন সিন্ড্রোম: সায়েন্স এন্ড ফ্যাক্টস” বিষয়ের উপর এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর ২০২৪) সকাল ১০টায় দিনাজপুর মেডিকেল কলেজের কনফারেন্স রুমে আয়োজিত এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঢাকার শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান ডা. অজন্তা রানি সাহা। তিনি তার বক্তব্যে বলেন, “বাংলােেশ ২০১৪ সাল থেকে ডাউন সিন্ড্রোম নিয়ে কাজ শুরু হয়েছে। যদি উপযুক্ত চিকিৎসা, পরিচর্যা ও প্রশিক্ষণ প্রদান করা যায়, তবে ডাউন সিন্ড্রোম আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
সেমিনারের সভাপতিত্ব করেন, দিনাজপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. শেখ সাদেক আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এআরএম সুজা-উদ-দৌলা, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. শ্যামলী সাহা এবং সাবেক অ্যাসোসিয়েট প্রফেসর ডা. এসএম ওয়ারেস আলী।
এছাড়া সেমিনারে দিনাজপুর মেডিকেল কলেজের গাইনোলজি বিভাগের সাবেক প্রফেসর ডা. জাহানারা বেগম মুন্নি, রেডিওলজিস্ট ডা. মো. জিয়াউল হক জিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সেমিনারের উপস্থাপনা করেন শিশু কনসালটেন্ট ডা. রুমানা রিয়াজ।
সেমিনারে দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা, হাসপাতালের শিশু বিভাগসহ সংশ্লিষ্ট বিষয়ে কর্মরত চিকিৎসক ও নার্সবৃন্দ, দিনাজপুর প্রতিবন্ধী ব্যিালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সেমিনারের মাধ্যমে ডাউন সিন্ড্রোম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত ব্যক্তিরে সহায়তায় আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
