কোম্পানীগঞ্জে অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মীভূত

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অগ্নিকাণ্ডে ৮টি দোকান ভস্মীভূত হয়েছে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায়

রোববার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজারে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেষ রাতের দিকে এ আগুন লাগে। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে দুটি হার্ডওয়্যার, দুটি ফার্মেসি, একটি মুরগির দোকান ও একটি স্টেশনারি দোকানসহ আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ জামিল মিয়া জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই আটটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights