দেশ টিভির এমডি আরিফ হাসান ২ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক
বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আবু সাঈদ তার তিনদিনের রিমান্ড আবেদন করেন।

এদিন রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে, আর আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে, শনিবার রাতে বিদেশ যাওয়ার সময় সন্দেহ হওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই ১ নম্বর উত্তরাস্থ কলাস্টিকা স্কুলের সামনে গুলিবিদ্ধ হয় সজিব। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সজীবের বাবা বিমানবন্দর থানায় হত্যাচেষ্টার মামলা করেন।

অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) কার্যনির্বাহী কমিটির মহাসচিব পদে আরিফ হাসান দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights