স্যান্ডেলে বিশেষ কায়দায় লুকানো ছিল ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণ

ফেনী প্রতিনিধি :

ফেনীতে ১০টি গোল্ড বারসহ দ্বিজেনধর নামের এক স্বর্ণ চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বেলা পৌনে বারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিম সুপার হাবিবুর রহমান এমন তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তি চট্টগ্রামের রাউজান এলাকার সুধাংশ ধরের ছেলে। দ্বিজেনের জুতায় স্কসটেপে পেঁচানো ছিল ১০টি স্বর্ণবার। যার বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা প্রায়।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে চট্টগ্রাম থেকে তিশা প্লাটিনাম নামের একটি বাসে করে মাদকের চোরাচালান যাচ্ছে কুমিল্লার দিকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার ব্রিজের উপর গাড়িটি থামিয়ে তল্লাশি করলে স্যান্ডেলের সোল্ডে স্কসটেপ দিয়ে প্যাচানো ১০টি বার উদ্ধার করা হয়। যেগুলোর ওজন ১১৬৬.৭১ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। জিজ্ঞাসাবাদে সে জানায় চট্টগ্রাম হাজারী লেইন থেকে কুমিল্লা যাচ্ছিলেন। তিনি বিগত দিনেও এমন কারবার করেছেন।
এদিকে ৫ আগস্ট ফেনী মডেল থানা থেকে লুট হওয়া ১ টি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights