ফরিদপুরে যুবদল, স্বেচ্ছাসবেক দল ও ছাত্রদলের কর্মী সভা

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে যুবদল, স্বেচ্ছাসবেক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের অম্বিকা হল ময়দানে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোনায়েম মুন্না বলেছেন, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে ফিরতে পারেনি। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আমাদের রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার অনেক মিথ্যা মামলা এখনো প্রত্যাহার করা হয়নি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হয়নি। অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করতে হবে।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবী সম্পাদক মামুন হাসেমী দিপু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক বোরহানউদ্দিন সৈকত।

জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেনের সভাপতিত্বে এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, সদস্য সচিব শাহরিয়ার শিথিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈক হাসান, সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, মহানগর ছাত্রদলের সভাপতি মনির হাসান সোহাগ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights