বিষধর দুই পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
বিষধর দুইটি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধারের পর স্বেচ্ছাসেবী প্রাণীকল্যাণ সংস্থা এনিমেল লাভারস অফ'র সদস্যরা। ছবি- বাংলাদেশ প্রতিদিন।

পটুয়াখালীর কলাপাড়ায় তীব্র বিষধর দুইটি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী প্রাণীকল্যাণ সংস্থা এনিমেল লাভারস অফ’র সদস্যরা। এর মধ্যে একটি সাপের দৈর্ঘ্য দেড় ফুট ও অপরটির এক ফুট দৈর্ঘ্য। সোমবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজার এলাকা থেকে ওই সাপ দুইটিকে উদ্ধার করা হয়।

মোস্তফা মুন্সি নামের এক সাপুড়ে সাপ দিয়ে খেলা দেখিয়ে বিভিন্ন তাবিজ কবজ বিক্রি করতেছিলো। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে সাপের বাচ্চা দুইটি উদ্ধার করে এনিমেল লাভারস অফ’র সদস্যরা। এসময় এনিমেল লাভারস পটুয়াখালীর সদস্য ইউসুফ রনি, শাওন তালুকদার ও আদনান রাকিব উপস্থিত ছিলেন। পরে সাপ ধরবেনা এমন মুচলেকা রেখে ওই সাপুড়েকে ছেড়ে দেওয়া হয়।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য আদনান রাকিব বলেন, সাপ দুইটিকে বর্তমানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। সাপ দুইটি সুস্থ হলে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

এনিমেল লাভারস অফ পটুয়াখালী কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বলেন, পদ্ম গোখরা মূলত নিশাচর প্রানী। মানুষের বসতবাড়ির আশেপাশে, চাষের জমি, বনাঞ্চল বা ধানক্ষেতের আশেপাশের ইঁদুরের গর্তে থাকতে ভালোবাসে। বাচ্চা গোখরা উভচর প্রাণী আর বড়গুলো স্তন্যপায়ী প্রাণি।

তিনি আরও জানান, এরা সাপ বা মাছ শিকার করে। তবে বিরক্ত হলে পালাতে পছন্দ করে। কিন্তু যদি তার কাছে কাউকে প্রাণ সংশয়কারী মনে হয় তাহলে ফণা তুলে জোরে হিস হিস শব্দ করে। আত্মরক্ষার্থে কামড়ও দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights