শেরপুরে পিপি-জিপিসহ আদালতের ৩১ আইন কর্মকর্তা নিয়োগ

শেরপুর প্রতিনিধি

শেরপুর বিচার বিভাগে গভমেন্ট প্লিডার (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি) ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপিসহ ৩১ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের সই করা এক পত্রে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম।

একই আদেশে পূর্বে নিয়োগ পাওয়া সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিল করে তাদের নিজ নিজ পদের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জিপি পদে অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, পিপি পদে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি পদে অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী।

নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের সবাই বিএনপি-জামায়াতপন্থি আইনজীবী। তাদের মধ্যে নবনিযুক্ত জিপি খন্দকার রকীব জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, পিপি আব্দুল মান্নান জেলা পৌরসভার সাবেক চেয়ারম্যান, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং স্পেশাল পিপি রুবী জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে, অন্যান্য আইন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত জিপি পদে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. আবুজার গাফফারী। অতিরিক্ত পিপি পদে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. মিজানুর রহমান,মো. ছামিউল ইসলাম আতাহার ও এমকে মুরাদুজ্জামান। সহকারী জিপি (এজিপি) পদে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. আফছার উদ্দিন, মো. জয়নাল আবেদীন, মো. আশরাফুল ইসলাম সোহেল, শারমিন সুলতানা বিথী ও সিদ্দিকুর রহমান ভুইয়া।

নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পিপি নিয়োগ পেয়েছেন মো. শামসুল হক।

এছাড়া, সহকারী পিপি (এপিপি) পদে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. আশরাফুল আলম লিচু, মুন্সী মো. মহসিন, মোছা. রওশন আরা বেগম, মো. গোলাম হক সরকার, মোহাম্মদ হারুন-অর-রশিদ বাচ্চু, শাহনূর রহমান রুবেল, মো. আদিলুজ্জামান, মো. আল-আমিন, মোহাম্মদ রাশেদুর রহমান রাসেল, মোহাম্মদ সুজাউদদৌলা, মোক্তারুজ্জামান মুক্তার, মো. জমশেদ আলী, মো. মাছউদুর রহমান শামীম, এটিএম হাবিবুল ইসলাম হাবিব, সৈয়দ হাবিবুর রহমান রুনু, মো. শেখ শাহেদ রহমান, মো. মতিউর রহমান (২) ও মো. বজলুর রহমান।

মঙ্গলবার বিকেলে নতুন নিয়োগ পাওয়া আইন কর্মকর্তাদের মধ্যে ২৮ জন শেরপুর জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে যোগদানপত্র জমা দেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, আগে যারা ছিলেন সবাই পলাতক। দীর্ঘদিন ধরে আদালতে কোনো সরকারি আইন কর্মকর্তা নেই। বিচার ব্যবস্থা থমকে আছে, এখন বিচারে গতি আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights