কুলাউড়ায় বিশ্ব শিশু দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব শিশু দিবস পালন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বরমচাল মিশনে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের পরিচালনায় দিবস উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার মধ্যে ছিলো চিত্রাংকন, সচেতনতামূলক পোস্টার তৈরি, একক নৃত্য, দলীয় নৃত্য, একক গান, দলীয় গান, নাটিকা, উপস্থিত বক্তৃতা ও স্থির চিত্রধারণ। চার্চ অফ গড লুমডনবকমণ্ডলীর সিনিয়র পুরোহিত পায়রিন সুটিংয়ের সভাপতিত্বে এবং প্রজেক্ট ম্যানেজার পিউস পঃস্নার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মাওলানা আব্দুল কালাম।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মনসুর আলম চৌধুরী সুলতান, সালভেশন সুছিয়াং, ঊর্মিমালা রিছিল, রিবিকা বেপারী, মুক্তি চিসিম, সৌরভ তপ্ন, রাহেল মুন্ডা, হান্না মুন্ডা, আলমিনা খংটাংকুট, ইউরেকা লাংছিয়াং এবং পূর্ণিমা দাস। অনুষ্ঠান শেষে ১২ ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights