তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা ও সাজা দ্রুত প্রত্যাহারের দাবি করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। ঢাকার ধামরাইয়ে বিএনপির এক জনসভায় এ দাবি জানান তিনি।

শুক্রবার নান্নার মাঠে এক জনসভায় তিনি এ দাবি জানান। তিনি আরও বলেন, রাতের ভোটের স্বৈরাচার আওয়ামীলীগ সরকার দীর্ঘদিন দেশে ব্যাপক লুটপাট ও বিএনপিসহ সাধারন মানুষের উপর জুলুম অত্যাচার করেছে। তাই জনগন স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার করে বাংলার মাটিতে বিচার দেখতে চান। এসময় তিনি দলকে সু-সংগঠিত করতে বিএনপি-যুবদল ও ছাত্রদলসহ দলের অঙ্গসংগঠনের তোকর্মীদের আরও পরিশ্রমী হয়ে কাজ করার অনুরোধ জানান।

নান্নার মাঠের এ জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল হয়ে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খন্দকার আইয়ুব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মুকুট,, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদসহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights