নির্যাতনের শিকার সব নেতাকর্মীদের পাশে থাকবে বিএনপি: ডা. জাহিদ

দিনাজপুর প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সব বিভেদ ভুলে আগামীর জন্য দলের হয়ে কাজ করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতনের শিকার সব নেতাকর্মীদের পাশে থাকবে বিএনপি।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় রানীগঞ্জ সরকারি স্কুল ও কলেজ মাঠে ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দিনাজপুরের ঘোড়াঘাটে বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ২০২৩-২০২৪আন্দোলন সংগ্রামে কারাবরণকৃত নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে প্রধান অতিথি ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এটিএম মুরাদ হোসেনসহ ১১২জন কারা নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ৫ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন।

সভায় দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি, আতিকুল ইসলাম রাজা, সহ-সভাপতি মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক মুন্না আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোকবুলার রহমান গোর্কি,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights